ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এমপির ইন্ধনেই পুলিশের বাধা, অভিযোগ উপজেলা আ. লীগের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৫ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় এমপি আবুল কালাম আজাদের ইন্ধনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে পুলিশ দলীয় নেতাকর্মীদের অংশ নিতে বাধা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নেতারা।

এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুর মোহাম্মদ সাংবাদিকদের জানান, জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ এক জনবিছিন্ন মানুষ। দলের কোনো নেতাকর্মী তার সঙ্গে নেই। যারা এই আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে চায় তাদের বিরুদ্ধে তিনি প্রশাসনকে লেলিয়ে দিয়ে বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এরই ধারবাহিকতায় তিনি পুলিশ দিয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের অংশ নিতে বাধা দিয়েছে দিয়েছেন।

সংবাদ সম্মেলন আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।

প্রসঙ্গত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ২০টি মোটরসাইকেল দিয়ে প্রথমে বাট্টাজোড় ইউনিয়ন ও পরে কামালপুর ইউনিয়নের শোক দিবসে যোগ দিয়ে সাধুরপাড়া ইউনিয়নের যাওয়ার পথে ঝালরচর এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় তাকে প্রত্যেক মোড়ে মোড়ে পুলিশের জেরার মুখে পড়তে হয়। পুলিশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪টি মোটরসাইকেল জব্দ করে। পরে ক্ষুব্ধ নেতা কর্মীরা কর্মসূচিতে যোগ না দিয়ে দলীয় কার্যালয়ে ফিরে আসেন।

এ ঘটনার পর বিকেল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন নেতারা।

এর আগে রোববার (১৪ আগস্ট) রাত ১০ টায় একই স্থানে সংবাদ সম্মেলন করেন নুর মোহাম্মদ। সেদিন তিনি জানান, দেওয়ানগঞ্জ উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কোনো কর্মসূচিতে অংশ না নিতে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102