ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন উইলিয়াম রুতো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৩ বার পঠিত

নানা নাটকীয়তার পর কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন উইলিয়াম রুতো। সোমবার (১৫ আগস্ট) দেশটির নির্বাচন কমিশন তাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়।

নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গার চেয়ে খুবই কম ব্যবধানে এগিয়ে থেকে প্রেসিডেন্ট হয়েছেন উইলিয়াম রুতো। মাত্র ৫০.৫ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা পেয়েছেন ৪৮ দশমিক ৮ শতাংশ।

এর আগে, নির্বাচনে কারচুপির দাবি করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও ভাংচুর করেন ওডিঙ্গা সমর্থকরা।

নির্বাচন কমিশনের ৭ সদস্যের মধ্যে ৪ জনই ঘোষণা দেন, নির্বাচনে স্বচ্ছতা না থাকায়, যে ফলাফল আসছে তার দায় নেবেন না তারা। সবাইকে শান্ত থেকে আদালতের দ্বারস্থ হবার পরামর্শ দেন। এতে কয়েক দফা পিছিয়ে দেয়া হয় ফল ঘোষণা।

এবারই প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৫ বছর বয়সী উইলিয়াম রুতো। তিনি ১০ বছর ডেপুটি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তবে প্রেসিডেন্ট উহুরু কেনায়াত্তার সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102