ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আন্তর্জাতিক বাজারে তেলের ব্যাপক দরপতন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৪ বার পঠিত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ব্যাপক দরপতন হয়েছে। সোমবার (১৫ আগস্ট) একদিনেই ব্যারেলপ্রতি এর দাম কমেছে চার মার্কিন ডলারের বেশি।

বিশ্লেষকরা মনে করছেন, চীনের অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি বৈশ্বিক মন্দার আশঙ্কা আবারও জাগিয়ে তোলায় তেলের এমন দরপতন হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ৬টায় অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ছিল আগের সেশনের তুলনায় ৪ দশমিক ৮৪ শতাংশ কম। এদিন ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৭৫ ডলার কমে ৯৩ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত শুক্রবার ব্রেন্টের দাম কমেছিল অন্তত ১ দশমিক ৫ শতাংশ।

সোমবার দরপতন হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। এদিন ডব্লিউটিআইয়ের দাম ৪ দশমিক ৫২ ডলার বা ৪ দশমিক ৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৫৭ ডলার। গত শুক্রবার এর দরপতন হয়েছিল ২ দশমিক ৪ শতাংশ।

আন্তর্জাতিক বাজারে দামের সঙ্গে কমছে তেলের বিক্রিও। গত বছরের আগস্টের তুলনায় চলতি মাসে ব্রেন্ট ক্রুডের ‘ওপেন ইন্টারেস্ট’ বা বিক্রি কমে গেছে প্রায় ২০ শতাংশ।

সরকারি তথ্য বলছে, চীনের দৈনিক পরিশোধিত তেলের পরিমাণ ১ কোটি ২৫ লাখ ব্যারেলে নেমে গেছে, যা ২০২০ সালের মার্চ মাসের পর থেকে সর্বনিম্ন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102