ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে কারণে স্কুলের গণ্ডি পেরোতে পারেননি আলিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৩ বার পঠিত

বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে এক জন হচ্ছেন আলিয়া ভাট। বলিউডের ক্ষমতাশীল ভাট পরিবারের মেয়ে তিনি। নিজের অভিনয়শৈলী দিয়ে ইতোমধ্যে দর্শকদের মন জয় করেছেন তিনি।

তবে এই অভিনেত্রীর জীবনে চমকে দেওয়ার মতো একটি বিষয় রয়েছে, যা অনেকেরই অজানা। আর তা হলো আলিয়া আসলে দশম শ্রেণি পাশ! পরীক্ষায় ৭১ শতাংশ নাম্বার পেয়েও উচ্চশিক্ষা অসমাপ্তই রয়ে গেছে তার! কিন্তু কেন?

এক সাক্ষাৎকারে স্কুলের গণ্ডি পার করতে না পারার কারণ জানালেন আলিয়া। বাবা মহেশ ভাট ও মা সোনি রাজদানসহ পরিবারের সকলেই সিনেমা জগতের মানুষ। তাই মাত্র আড়াই বছর বয়স থেকেই আলিয়ার ইচ্ছে ছিল অভিনয় জগতে আসবেন। সেটিই তার একমাত্র জায়গা। অবশেষে বলিউডকেই নিজের ঠিকানা বানালেন আলিয়া।

নিজের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আলিয়া জানান, যমনাবাই নরসি স্কুলে পড়তেন তিনি কিন্তু বলিউডে নিজের ক্যারিয়ার গড়তে গিয়ে মাঝপথেই পড়াশোনা বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে তার পরিবারের সদস্যরাও কোনোরকম চাপ প্রয়োগ করেনি। তারাও আলিয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন, যা তাকে অনেকটা নির্ভর করেছে নিজের ক্যারিয়ারের দিকে অগ্রসর হতে।

তবে শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, বই পড়তে খুব ভালোবাসেন এই অভিনেত্রী। নিজের অবসর সময়ে অনেক বই পড়েন বলেও জানান তিনি। এ বছরের ১৪ এপ্রিল বলিউড অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি একটি প্রযোজনা সংস্থা খুলেছেন আলিয়া। তার প্রযোজনায় তৈরি হয়েছে ‘ডার্লিংস’। এ ছাড়াও হলিউডে ডেবিউ করেছেন আলিয়া। তার প্রথম হলিউড ফিল্ম ‘হার্ট অফ স্টোন’ স্ট্রিমিং হবে নেটফ্লিক্সে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102