ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৫ আগস্ট অর্ধদিবস হরতালের ডাক বাম জোটের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৫ বার পঠিত

জ্বালানি তেল, ইউরিয়া সারের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী ২৫ আগস্ট বাম জোট অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশে এ কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।

জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহুল হোসেন প্রিন্স, বাম গণতান্ত্রিক জোটের সাবেক সমন্বয়ক আব্দুল্লাহ আল কাফি রতন প্রমুখ।

সমাবেশে বাম গণতান্ত্রিক জোট এবং গণতান্ত্রিক বাম জোটের নেতারা বলেন, অনতিবিলম্বে জ্বালানি তেল, ইউরিয়া সারের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনে দেশ ও জনগণ গভীর সংকটের মধ্যে রয়েছে।

তারা অভিযোগ করে বলেন, পুঁজিবাদী শাসন, শোষণ, লুণ্ঠন ও সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে দেশ পরিচালনা করছে। এতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ হারিয়ে যেতে বসেছে। দেশের শাসক গোষ্ঠী স্বাধীনতার স্বপ্নকে পায়ে মাড়িয়ে দেশ পরিচালনা করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেল-গ্যাস-বিদ্যুৎ, পানির মূল্যবৃদ্ধি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। ওষুধের দামও এখন আকাশছোঁয়া। মুনাফাখোর সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ না করতে পারছে না সরকার। এর বিপরীতে সরকার এ সিন্ডিকেটকে পৃষ্ঠপোষকতা করছে।

পরে সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড়-প্রেসক্লাব হয়ে সার্ক ফোয়ারে এসে শেষ হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102