ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুর্ঘটনা ঘটলে তদন্ত কমিটি হয়, কোনো প্রতিকার নেই: নুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৭ বার পঠিত

দেশে এখন মানুষ মারার উন্নয়ন চলছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

তিনি বলেন, আজ উন্নয়নের গার্ডার পড়ে মানুষ মরে, আগুনে পুড়ে মানুষ মরে। কোনো দুর্ঘটনা ঘটলে, তদন্ত কমিটি করা হয়। বলা হয় ব্যবস্থা নেওয়া হবে। এই গতানুগতিক কথার মধ্যেই শেষ। কোনো প্রতিকার নেই।

মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন গণ অধিকার পরিষদের এই সদস্য সচিব।

সমাবেশের আয়োজন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এসময় নাটোরে যুব অধিকার পরিষদের নেতা নুরশাদ প্রামাণিককে হত্যার প্রতিবাদে প্রতীকী লাশের মিছিল হয়।

সমাবেশে রাজধানীর চকবাজারের দেবীদাসলেনে আগুনে নিহত ছয়জনের প্রসঙ্গ টেনে নুরুল হক নুর বলেন, ২০১০ সালে পুরান ঢাকার নিমতলী ট্র্যাজেডির পর সেখান থেকে কেমিক্যাল ফ্যাক্টরি সরিয়ে নেওয়ার কথা বলা হয়। কিন্তু এখন পর্যন্ত তা হয়নি। বনানীর এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের পর বহুতল ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিতের কথা বলা হলেও এখন পর্যন্ত ঢাকার বেশিরভাগ ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। কারণ এদেশে আইন প্রণেতারাই আইন মানেন না।

১৩ বছরে ছয় শতাধিক মানুষকে গুম করা হয়েছে দাবি করে নুর বলেন, এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। অর্ধশতাধিক মানুষের লাশ পাওয়া গেছে।

নুর জানান, নুরশাদ প্রামাণিক জুয়ার প্রতিবাদ করায় যুবলীগের কর্মীরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

এ বিষয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন বলেন, সরকারের উন্নয়নে মহাসড়ক এখন লাশ, গুম, খুন ও নৈরাজ্যের মহাসাগরের পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় নাটোরে যুব নেতা নুরশাদকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসান, আবু হানিফ, মাহফুজুর রহমান, যুগ্ম সদস্যসচিব আব্দুজ জাহের, তারেক রহমান, মশিউর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।

# জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102