ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিনেমার প্রচারে গিয়ে ভক্তকে চড় মারলেন সামান্থা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৪৬ বার পঠিত

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তার নিখুঁত অভিনয় ও স্টাইলের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে সফল একজন অভিনেত্রী। তবে শুরুটা এত সহজ ছিল না। কিন্তু শুরুর দিকে যখন সফলতায় বুঁদ তিনি, ঠিক সেই সময়ই এক ভক্তকে চড় মেরেছিলেন দক্ষিণী এই তারকা।

বলিউডের বিনোদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশকারী কইমই ইন্ডিয়াগ্লিটজের বরাত জানিয়েছে, ২০১১ সালে একটি শপিংমলে প্রচারমূলক ইভেন্টের সময় জনসমক্ষে এক ভক্তকে চড় মারেন সামান্থা।

সামান্থা তখন ‘ইয়ে মায়া চেসাভা’ এবং ‘বৃন্দাভনম’ সিনেমার সাফল্যে বুঁদ। আর ক্যারিয়ারের গৌরবময় সাফল্যে আচ্ছন্ন অভিনেত্রী রাজ্যের বিভিন্ন এলাকায় এক সিনেমার প্রচারণামূলক ইভেন্টে মনোনিবেশ করছিলেন।

তিরুপতির একটি শপিংমলে ইভেন্ট চলাকালীন দৃশ্যত বিরক্ত হয়েছিলেন সামান্থা। উপস্থিত ভক্তরা তারকাকে দেখার জন্য ভিড় করেন। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ হয়। তার দেহরক্ষীরাও ব্যর্থ হয় তাকে নিরাপত্তা দিতে। তখন এক ভক্ত সামান্থাকে টেনে ধরায় তাকে চড় মারেন তিনি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, দক্ষিণী এই তারকা সেই সময় চিৎকার করেন এবং ভক্তদের আচরণে বিরক্ত হয়ে শপিংমল থেকে বের হয়ে গিয়েছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102