ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩২ বার পঠিত

নিম্ন আয়ের মানুষদের সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে রাষ্ট্রীয় বাণিজ্যিক সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এসব তেলের ক্রয়মূল্য পড়বে ১৭১ থেকে ১৭৩ টাকা। এতে মোট ব্যয় হবে প্রায় ২১৫ কোটি টাকা।

এছাড়াও ৫ হাজার টন মসুর ডাল কিনবে সরকার। প্রতি কেজির দাম পড়বে ১১১ টাকা। যা সাশ্রয়ী মূল্যে সারাদেশে নিম্ন আয়ের মানুষকে সরবরাহ করা হবে। এছাড়া ভিন্ন লটে দেশীয় ও আন্তর্জাতিক বাজার থেকে ১ লাখ ২০ হাজার টন ইউরিয়া সার আমদানি করবে সরকার।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব দর প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠকে মোট ১৬ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
এর আগে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। দুটি বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মস্তফা কামাল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102