ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসি বিরিয়ানি খেয়ে ভাই-বোনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩০ বার পঠিত

শরীয়তপুরের জাজিরায় বাসি বিরিয়ানি খেয়ে দুই শিশু মারা গেছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও দুজন। মঙ্গলবার রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- ওই গ্রামের শওকত দেওয়ানের ছেলে সৌরভ (৮) ও মেয়ে খাদিজা (৭)। এছাড়া শওকতের আরেক মেয়ে সাথী আক্তার (১৪) ও প্রতিবেশী রওশনা বেগম (৪০) জন অসুস্থ হয়েছেন।

চিকিৎসকরা বলছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শিশুদের মা আইরিছ বেগম জানান, মঙ্গলবার সকালে প্রতিবেশী রওশনা বেগম তার ছেলে-মেয়েদেরকে ফ্রিজে রাখা বাসি খাবার গরম করে দেন। সেই খাবার খেয়ে রওশনা ও তার তিন ছেলে-মেয়ে অসুস্থ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে প্রথমে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রওশনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর রাতে সৌরভ, খাদিজা ও সাথী আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে সৌরভ ও খাদিজা মারা যায়।

সাথী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় শামছুল বেপারী বলেন, বাসি বিরিয়ানি খাওয়ার ফলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে দুটি বাচ্চা মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাকিল আহমেদ বলেন, ঢাকা নেওয়ার পথে বাচ্চা দুটি মারা যায়। বাসি খাবারের কারণে তাদের ফুড পয়জনিং হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102