ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রুশ সেনাদের রসদ পরিবহণের পথের গভীরে হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪৭ বার পঠিত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক বলেছেন, রুশ সেনাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে বর্তমানে কাজ করছে ইউক্রেনের সেনারা।

রুশ সেনাদের রসদ পরিবহণের পথের গভীরে হামলা চালানোর মাধ্যমে বিশৃঙ্খলা তৈরি করা হবে।

গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে মাইখাইলো পোদোলায়েক জানিয়েছেন, ক্রিমিয়ার রেল জংশনে মঙ্গলবার যে রহস্যময় হামলা হয়েছে আগামী দুই-তিন মাস এমন আরও হামলা হতে পারে।

প্রেসিডেন্সিয়াল অফিস থেকে দেওয়া সাক্ষাৎকারে গার্ডিয়ানকে মাইখাইলো পোদোলায়েক বলেছেন, আমাদের কৌশল হলো তাদের লজিস্টিক, রসদ পরিবহণের পথ, অস্ত্রের গুদাম এবং অন্যন্য সামরিক স্থাপনা ধ্বংস করা। এটি তাদের সেনাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে।

তিনি আরও জানিয়েছেন, রাশিয়া সকলকে শিখিয়েছে পাল্টা হামলা চালাতে অসংখ্য সেনা জড়ো করতে হবে এবং একদিক লক্ষ্য করে এগিয়ে যেতে হবে। তবে ইউক্রেন এই পথ অবলম্বন করবে না। ইউক্রেন তার নিজস্ব উপায়ে রাশিয়ার সেনাদের ওপর পাল্টা হামলা চালাবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102