ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘সাকসেস অ্যাওয়ার্ড’ পেলেন ১৫৫ দেশ ভ্রমণ করা নাজমুন নাহার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪৮ বার পঠিত

১৫৫ দেশে বাংলাদেশের পতাকা হাতে ভ্রমণ করেছেন নাজমুন নাহার। তিনিই প্রথম বাংলাদেশি যিনি এই কৃতিত্ব অর্জন করলেন। এর স্বীকৃতি স্বরূপ তাকে দেওয়া হয়েছে সাকসেস অ্যাওয়ার্ড-২০২২।

বুধবার (১৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ড. আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে নাজমুন নাহারকে এই পুরস্কার দেওয়া হয়।

বিশেষ সম্মাননা ও সার্টিফিকেট নাজমুন নাহারের হাতে তুলে দেন সাকসেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. মোশারফ হোসেন। এর আগে এই সম্মাননাটি পেয়েছিলেন এভারেস্ট বিজয়ী মুহিতসহ অন্য সফল ব্যক্তিরা।

সাকসেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, নাজমুন নাহারের অবদান বাংলাদেশের জন্য সত্যিই গর্বের। তিনি সংগ্রাম করে সাকসেস হয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। তাকে আমরা সাকসেস অ্যাওয়ার্ডে ভূষিত করলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নাজমুন আমাদের গর্বিত সন্তান। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি। লাল-সবুজের পতাকা হাতে তিনি ভ্রমণ করবেন পৃথিবীর প্রতিটি দেশ এই দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলছেন।

নাজমুন নাহার দীর্ঘ ২২ বছর ধরে বিশ্ব ভ্রমণ করে চলেছেন। এই ভ্রমণে রয়েছে নানা প্রতিকূলতা। সব প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যান তিনি। তার রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক অনেক সম্মাননা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102