ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতালে নেয়ার পথে মৃত্যু, ফুটপাতে মরদেহ ফেলে যায় পূর্বপরিচিত নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৫২ বার পঠিত
সিএনজি থেকে মরদেহ ফেলে যাচ্ছে পূর্বপরিচিত নারী

রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে ফেলে দেওয়া মরদেটির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশের তদন্তের এক পর্যায়ে বেরিয়ে আসে সেই মরদেহ উদ্ধারের মূল রহস্য।

ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫২)। তিনি হানিফ পরিবহন বাসের চালক ছিলেন। তার বাড়ি যশোর জেলায়। একইসঙ্গে এ ঘটনার মূল রহস্যও উন্মোচন করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৯ আগস্ট) ভোরের দিকে সাভারে একটি বাস ও লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লেগুনাচালক হযরত আলী (৬৫) নামের একজন নিহত হন। আর আহত অবস্থায় হানিফ বাসের চালক ইসমাইল হোসেনকে উদ্ধার করে তার পরিচত একজন নারী একটি সিএনজিচালিত অটোরিকশায় চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে ভর্তি করার আগেই আহত ইসমাইল মারা গেলে সিএনজিতে থাকা ওই নারী তার মরদেহ ফেলে রেখে চলে যান।

পুলিশ আরও জানায়, ওই নারীর সন্ধান মিলেছে। তার সঙ্গে এরই মধ্যে তেজগাঁও বিভাগের কর্মকর্তারা কথা বলেছেন। এ ঘটনায় সাভারের হাইওয়ে থানায় মামলা হয়েছে। বাস ও লেগুনা হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। তার শরীরের আঘাতের যে চিহ্ন পাওয়া গেছে সেটি দেখে প্রাথমিকভাবে আমরা সড়ক দুর্ঘটনার ধারণা করেছিলাম। নিহত ইসমাইল হোসেনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে।

এর আগে, শুক্রবার সকাল ৭টার দিকে আগারগাঁও রেডিও সেন্টারের বিপরীত পাশের ফুটপাত থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে তারা মনে করে এটি একটি সড়ক দুর্ঘটনা।

পরে এ ঘটনার তদন্তের এক পর্যায়ে একটি সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়। সেখানে দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশা আগারগাঁও রেডিও সেন্টারের বিপরীত পাশে ফুটপাতের সামনে দাঁড়ায়। এ সময় সিএনজির ডান পাশের দরজা খুলে বাইরে আসেন এক নারী। তার হাতে একটি ব্যাগ। একই সময় বাম দিকের দরজা খুলে বের হন এক পুরুষ। ওই দুজনকে তখন সিএনজির পেছনে দাঁড়িয়ে কিছু বলতে দেখা যায়। তারা এদিক-ওদিক নজর বুলিয়ে নেন। এ সময় দুজন পথচারী ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তারা সিএনজি অতিক্রম করে সামনে যেতেই ওই নারী সিএনজিতে না উঠে পেছন দিক দিয়ে চলে যান। আর তখনই ওই পুরুষ সিএনজির বাম দিকের দরজা দিয়ে একটি মরদেহ ফুটপাতের ওপরে ফেলে দ্রুত চলে যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102