ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলার বোরহানউদ্দিন থেকে ৫ জিনের বাদশা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৬ বার পঠিত

ভোলার বোরহানউ‌দ্দি‌নের কা‌চিয়া ইউ‌নিয়‌নের ৫ জি‌নের বাদশা‌কে আটক করে নি‌য়ে গেছে ঢাকার সবুজবাগ থানা পু‌লিশ।

শ‌নিবার দিবাগত রাতভর উপ‌জেলার কা‌চিয়া ইউ‌নিয়‌নের ৪ ও ৫নং ওয়া‌র্ডে অ‌ভিযান চালি‌য়ে কথিত ৫ জি‌নের বাদশা‌কে আটক ক‌রে তারা।

আটককৃতরা হলেন- ম‌হিজল দফাদা‌রের ছে‌লে মো. অ‌হিদ, লোকমান মিয়ার ছে‌লে আ. রাজ্জাক, মো. দা‌নিসের ছে‌লে মো. রা‌শেদ, হা‌বিবুল্লাহ দফাদা‌রের স্ত্রী গো‌লেনুর বেগম।

ক‌থিত জি‌নের বাদশাহ‌দের আট‌কের সংবাদ পে‌য়ে স্থানীয় সংবাদকর্মীরা তথ্য নি‌তে থানায় গে‌লে অ‌ভিযান প‌রিচালনাকারী পু‌লিশ কর্মকর্তারা আট‌কের তথ্য না দিয়ে আসামি‌দের মাই‌ক্রোবা‌সে তু‌লে দ্রুত স্থান ত্যাগ ক‌রেন।

বোরহানউ‌দ্দিন থানা পু‌লি‌শের মাধ্যমে অ‌ভিযান প‌রিচালনাকারী সদস্যদের ম‌ধ্যে সবুজবাগ থানার এসআই মো. মামুন মিয়ার মোবাইল নম্বর সংগ্রহ ক‌রে তা‌কে ফোন দি‌লে সাংবা‌দিক শু‌নে প্রথ‌মে ফোন কে‌টে দেয়। প‌রে আবার ফোন দি‌লে কথা বল‌বে ব‌লে পুনরায় ফোন কে‌টে দেন।

এ‌দি‌কে সবুজবাগ থানা পু‌লি‌শের এমন আচর‌ণে ক্ষোভ প্রকাশ ক‌রেন স্থানীয় সংবাদকর্মীরা। এ ব্যাপা‌রে জান‌তে সবুজবাগ থানার ও‌সির সরকারি মোবাইল নম্ব‌রে একা‌ধিকবার ফোন করলেও তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

বোরহানউ‌দ্দিন থানার ও‌সি মো. শা‌হিন ফ‌কির জানান, আটককৃতদের না‌মে সবুজবাগ থানায় এক‌টি প্রতারণা মামলা র‌য়ে‌ছে। যার নং ২১, তা‌রিখ ১৫/০৮/২২। এরা সবাই জিন প্রতারক। এ‌দের বিরু‌দ্ধে বোরহানউ‌দ্দিন থানায়ও জিন প্রতারণার মামলা র‌য়ে‌ছে। সবুজবাগ থানা পু‌লি‌শের অ‌ভিযান প‌রিচালনায় তা‌দের সা‌থে বোরহানউ‌দ্দিন থানা পু‌লিশের এসআই মেজবাহ সহ‌যোগিতা ক‌রেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102