ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোন হত্যায় ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩২ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে ১৬ মাস বয়সী বোনকে হত্যার দায়ে বড়ভাইকে আমৃত্যু কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ইন্দ্রজিৎ ঘোষ সরিষাবাড়ীর শিমলা গোপীনাথপুর এলাকার পরিতোষ চন্দ্র ঘোষের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নির্মল কান্তি ভদ্র জানান, বোনকে হত্যার দায়ে আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ২০১ ধারার অপরাধে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলার ২ নাম্বার আসামি উপজেলার মাজালিয়া এলাকার সুশীল চন্দ্র মহন্তের ছেলে আনন্দ মহন্তকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২২ জানুয়ারি সতীষ চন্দ্র ঘোষের ছেলে পরিতোষ চন্দ্র ঘোষ কাজ শেষে বাসায় ফেরেন। রাতের খাওয়া শেষে বসতঘরে স্ত্রী শিল্পী রানী ঘোষ, বড় মেয়ে তন্নি ঘোষ ও ছোট মেয়ে প্রাপ্তি ঘোষ ঘুমিয়ে পড়েন।

ওই রাতে ২টা ৪০ মিনিটের দিকে পরিতোষের বড় ছেলে ইন্দ্রজিৎ তার মাকে ডেকে বলেন, প্রাপ্তি কোথায়। পরে ছেলের চিৎকারে সবাই ঘুম থেকে উঠেন দেখেন পশ্চিম পাশের কক্ষের দরজা খোলা।

বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়। এ ঘটনায় পরবর্তীতে পুলিশ পরিতোষের ছেলে মামলার ১ নাম্বার আসামি ইন্দ্রজিতকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।

জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করে জানান, তিনি ও ২ নাম্বার আসামি আনন্দ মহন্ত ওই রাতে প্রাপ্তি ঘোষকে ঘুমন্ত অবস্থায় বসতঘর থেকে বের করে নিয়ে সরিষাবাড়ী বাস টার্মিনালসংলগ্ন পুকুরে ফেলে হত্যা করে লাশ গুম করে রাখেন।

এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে থানায় ওই রাতেই হত্যা মামলা করা হয়। দীর্ঘ প্রায় ছয় বছর পর বিচার প্রক্রিয়া শেষে ইন্দ্রজিৎ ঘোষকে হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102