ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাপন ভাই আমাকে চাপে রাখেন: সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪৮ বার পঠিত

প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হতে যাচ্ছে। যে কারণে টুর্নামেন্টটি নিয়ে বাড়তি পরিকল্পনায় ব্যস্ত বাংলাদেশ।

কারণ ক্রিকেটের খুদে ফরম্যাটে দৃঢ়তা নেই বাংলাদেশ দলের। সাম্প্রতিক অবস্থাও বেশ বাজে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত খেলা ১৯টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জিতেছে মাত্র চারটি। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হেরেছে।

এমন পরিস্থিতিতে দলের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। তার নেতৃত্বে এশিয়া কাপ ও এর দুই মাস পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল কতটা ঘুরে দাঁড়ায় সেটিই এখন দেখার বিষয়।

অধিনায়ক হিসেবে সাকিবকেই কেন পছন্দ হলো বোর্ডের? মিরপুরে সোমবার সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে সে জবাব দিয়েছেন সাকিব নিজেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এমন হতে পারে— পাপন ভাই (নাজমুল হাসান) আমাকে চাপে রাখে। এটি (অধিনায়কত্ব) দিয়ে একটা চাপে রাখার সুযোগ থাকে।’

কথাগুলো মজার ছলেই বললেন সাকিব। এর পর সিরিয়াস হয়ে বললেন, ‘আমার কাছে মনে হয় যেহেতু জায়গাগুলো (অধিনায়কত্ব) চ্যালেঞ্জিং এবং সেই জায়গাগুলোতে আমি বোর্ডের কাছে সেরা অপশন। হয়তো এ কারণে আমাকে নির্বাচন করা হয়েছে।’

অধিনায়ক হতে আগ্রহী ছিলেন কিনা প্রশ্নে সাকিব বলেন, ‘কঠিন প্রশ্ন… আমি জানি না কতটুকু (আগ্রহ ছিল), তবে এখন আমি অনেক অনুপ্রাণিত। আমি চেষ্টা করব আমার যে অভিজ্ঞতা আছে, সেটি দিয়ে যতটুকু দলের ভালো করা যায়।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102