ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাপলা মিডিয়ার বিরুদ্ধে নায়িকার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪৫ বার পঠিত

সিনেমায় অভিনয় শেষ করার পরও পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানের শাপলা মিডিয়ার বিরুদ্ধে এ অভিযোগ আনলেন সালওয়া।

সেলিম খানের প্রতিষ্ঠান প্রযোজিত ‘বুবুজান’ নামের সিনেমায় অভিনয় করেছেন এ নায়িকা।

বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া।

গত ২০ আগস্ট দুপুরে দেওয়া স্ট্যাটাসে সালওয়া লেখেন— কোনো প্রযোজনা সংস্থার কারও ব্যক্তিগত সমস্যার দায়ভার কি আর্টিস্টের! পরিচালক শামিম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ ফিল্মের শুটিং ও ডাবিং শেষ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও শাপলা মিডিয়ার সংশ্লিষ্ট কেউ আর্টিস্টের পেমেন্ট ক্লিয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। আমি যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অথচ তাদের অন্য সব কার্যক্রম অব্যাহত রয়েছে! এ ধরনের অপেশাদার আচরণ কখনোই কাম্য নয়। ’

চুক্তি সইয়ের সময় অর্ধেক পারিশ্রমিক পেয়েছিলেন বলে জানান নায়িকা সালওয়া। তিনি গণমাধ্যমকে বলেন, বাকি অর্ধেক পারিশ্রমিক সিনেমা শেষ হওয়ার আগেই দেওয়ার কথা ছিল। কিন্তু সেটি পরিশোধ না করে তারা আমাকে দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছে৷ আজ দেবে কাল দেবে বলে একাধিক তারিখ দিচ্ছে। আমাকে হয়রানি করেছেন তারা কিন্তু পারিশ্রমিক দিচ্ছেন না।’

অভিনেত্রীর এমন অভিযোগের বিষয়ে শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেন, ‘সিনেমাটি আমাদের শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তিভিত্তিক হয়েছে। নির্মাণের আগে সিনেমার টাকা পরিচালককে পরিশোধ করেছি। এখন পরিচালক কাকে টাকা দিয়েছেন কাকে দেননি তা আমাদের জানা নেই।’

উল্লেখ্য, ‘বুবুজান’ সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি। ছবির নায়ক শাপলা মিডিয়ার কর্ণধারের ছেলে শান্ত খান। অন্যদিকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ সালের পর কয়েকটি সিনেমায় কাজ করেছেন নায়িকা সালওয়া। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে— ‘বীরত্ব’, ‘বুবুজান’ ও ‘এই তুমি, সেই তুমি’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102