ads
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্লাস ফাঁকি দিয়ে ‘ছেলে বন্ধুদের’ সঙ্গে ঘুরে টিকটক করায় ৩ ছাত্রীকে ছাড়পত্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৯ বার পঠিত

ক্লাস ফাঁকি দিয়ে ‘ছেলে বন্ধুদের’ সঙ্গে ঘুরে ঘুরে টিকটক করার দায়ে ৩ ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। ছাড়পত্র পাওয়া তিন শিক্ষার্থীই নবম শ্রেণির ছাত্রী।

সোমবার (২২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান বলেন, ‘নবম শ্রেণির ওই তিন ছাত্রী স্কুল ড্রেস পরিহিত অবস্থায় ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের নিয়ে নৌকায় ঘুরে বেড়াতেন এবং টিকটকে ব্যস্ত থাকতেন। এ ছাড়াও, শ্রেণি শিক্ষকদের দেওয়া মতামতে তাদের ক্লাস পারফমেন্সও ন্যূনতম ছিল না। আমরা তাদের ক্লাস ফাঁকি দেওয়া এবং ঘুরে বেড়ানোর ভিডিও পাই। সেগুলো তাদের অভিভাবকদের ডেকে তাদের সামনে উত্থাপন করি এবং ছাড়পত্র দেওয়া হয়।’

প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমাদের কঠোর হতে হয়েছে। কারণ তাদের নিয়ম মেনে না চলার প্রভাব হয়তো বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের ওপর পড়তে পারে। তখন বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা লঙ্ঘিত হবে। কারণ তারা ঘুরে বেড়াচ্ছে, ভিডিও বানাচ্ছে এসব অন্য শিক্ষার্থীরা দেখলে তারাও চাইবে ক্লাস ফাঁকি দিয়ে এমন কাজ করতে। এজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

#দৈনিক ইত্তেফাক

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102