ads
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাদু দেখানোর প্রলোভনে শিশু ধর্ষণ : চা বিক্রেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩২ বার পঠিত

নওগাঁর রাণীনগরে জাদু দেখানোর প্রলোভনে বাড়িতে ডেকে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক চা বিক্রেতার বিরুদ্ধে। এরই মধ্যে অভিযুক্ত চা বিক্রেতা মোতালেব হোসেন মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ আগস্ট) রাতে উপজেলার কুজাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিকেলে এ ঘটনার পর ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃত মন্টু উপজেলার কুজাইল উত্তরপাড়া গ্রামের মৃত তুমিজ উদ্দিনের ছেলে।

ওই শিশুর মা জানান, সোমবার বিকেল কয়েকজনের সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করছিলে আমার মেয়ে। এ সময় মন্টু আমার মেয়েকে জাদু খেলা দেখানোর প্রলোভন দিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর বাড়িতে গিয়ে মেয়ের হাতে ৫ টাকা দেয় এবং তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়ে চিৎকার করতে লাগলে ঘটনাটি কাউকে না বলার জন্য আমার মেয়েকে হুমকি দিয়ে ছেড়ে দেয়। এরপর আমার মেয়ে বাড়িতে এসে কান্না করতে করতে ঘটনাটি জানালে আমি বাদী হয়ে থানায় মামলা করি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই অভিযান চালিয়ে মোতালেব হোসেন মন্টুকে গ্রেপ্তার করা হয়। সকালে মন্টুকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102