ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই কাজ করবো: সম্রাট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৪৩ বার পঠিত

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বলেছেন, রাজনীতি নিয়ে আমার কোনো ভাবনা নেই, আমি সবসময় শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই কাজ করে যাবো।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা স্লোগান দিয়ে সম্রাটের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

এর আগে দুপুরে জামিনে কারামুক্ত হয়ে হাসপাতাল ছাড়েন সম্রাট।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজিস্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. মো. রসুল আমিন (শিপন) বলেন, গতকালই (বৃহস্পতিবার) তাকে আমরা হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছি। তবে তিনি আজ দুপুরে হাসপাতাল ছেড়েছেন।

তিনি বলেন, এখনো তিনি পুরোপুরি সুস্থ হননি। আমাদের হাসপাতালেও সর্বশেষ সময় পর্যন্ত তার চিকিৎসা চলছিল। তিনি যেহেতু জামিনে মুক্তি পেয়েছেন, এখন নিজেই সিদ্ধান্ত নেবেন কোথায় চিকিৎসা চালিয়ে যাবেন। তবে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এখন সেই চিকিৎসাটা তিনি কোথায় নেবেন, সেটা পুরোটাই তার ব্যক্তিগত বিষয়।

এর আগে গত ২৩ আগস্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর অসুস্থতা জনিত কারণে আরও দুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102