ads
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রিটিশ কাউন্সিলে আগামীকাল ইউকে অ্যাডুকেশন এক্সপো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৪২ বার পঠিত

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, এএইচজেড অ্যাসোসিয়েট এবং এইচএসবিসি একত্রে আয়োজন করতে যাচ্ছে ইউকে অ্যাডুকেশন এক্সপো। শনিবার ২৭ আগস্ট ব্রিটিশ কাউন্সিলে হবে এই এক্সপোটি।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে আইইএলটিএস এবং ইউকে অ্যাডুকেশন এক্সপোটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ আগস্ট (শনিবার) সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

এদিন ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে ইউকেতে উচ্চ শিক্ষা গ্রহণ করতে আগ্রহী প্রত্যেকের জন্য পোগ্রামটি উন্মুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইভেন্টে একাধিক ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আগ্রহী শিক্ষার্থীরা সেপ্টেম্বর ২০২৩ এর জন্য তাদের আবেদন জমা দেওয়ার সুযোগ পাবে।

এছাড়া শিক্ষার্থীরা আইইএলটিএসের জন্য এএইচজেডের মাধ্যমে নিবন্ধন করতে পারবে এবং ১০০% ক্যাশব্যাক উপভোগ করতে পারবে। এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীরা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে।

এক্সপোতে এএইচজেড অ্যাসোসিয়েট শিক্ষার্থীদের বিনামূল্যে পরিসেবা প্রদান করবে এবং সঠিক কোর্স বেছে নেওয়ার জন্য তাদের সাহায্য করবে। এছাড়া https://ahzassociates.co.uk/ ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102