ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এখন থেকে রাজপথে পাল্টা প্রতিরোধ: টুকু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩৭ বার পঠিত

রাজনৈতিক কর্মসূচিতে বাধা এলে এখন থেকে রাজপথে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।

তিনি বলেছেন, আমরা কোনো সংঘাত, সংঘর্ষ চাই না। রাজপথে গণতান্ত্রিক, সাংবিধানিক কর্মসূচি পালন করতে চাই। কিন্তু যদি বাধা দেওয়া হয়, হামলা করা হয়, কোনো নেতাকর্মীকে আহত করা হয়, রক্তাক্ত করা হয় তাহলে চুপ করে থাকব না। পাল্টা প্রতিরোধ করা হবে। রাজপথেই মোকাবিলা করা হবে।

শুক্রবার বিকালে খুলনা জেলা ও মহানগর যুবদলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

টুকু আরো বলেন, সরকার দেশ থেকে রাজনীতিকে নির্বাসনে পাঠাতে চায়। তারা আবারো ৭৫ এর মতো একদলীয় বাকশাল গঠন করতে চায়। এজন্য অত্যাচার করে নির্যাতন করে বিএনপিকে স্তব্ধ করতে চায়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা আর মার খাবে না। এবার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।

সারাদেশে বিএনপির শান্তপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পাশাপাশি তাদের পুলিশ বাহিনী দিয়ে হামলা করা হচ্ছে, গুলি করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এভাবে বেশিদিন চলতে দেওয়া যায় না। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে, মানুষের ভোটাধিকার, মানবাধিকার ফিরিয়ে আনতে, সরকারের নির্যাতনের টর্চার সেল ‘আয়না ঘর’ ভাঙ্গতে, খালেদা জিয়াকে মুক্তি করতে, নেতাকর্মীর মিথ্যা মামলা থেকে মুক্ত করতে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইস্পাত কঠিন ঐক্য গড়ে এই ফ্যাসিবাদী সরকারকে হটাতে হবে।

যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মামুন হাসান বলেন, আমরা বিগত দিনে অনেক অত্যাচার সহ্য করেছি। অনেক নেতাকর্মীকে হারিয়েছি। অনেক নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। গণতন্ত্রের মা খালেদ জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। আমাদের বিরুদ্ধে যত অন্যায় করা হয়েছে, দেশের মানুষের সঙ্গে যত অত্যাচার করা হয়েছে তার হিসেব নেওয়ার সময় এসেছে।

তিনি বলেন, এখন আমাদের দেশকে মুক্ত করতে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে, মানুষের ভাগ্য উন্নয়নে রাজপথে নামতে হবে। খুব শিগগির আন্দোলনের ডাক আসছে। সেই আন্দোলনে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

সভায় যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ খুলনা জেলা ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102