ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজকের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতল ভারত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৫২ বার পঠিত

প্রায় ৯ মাস পর আবারও দেখা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। এশিয়া কাপের ১৫তম আসরের হাই-ভোল্টেজ এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। সেবার ভারতের অধিনায়ক বিরাট কোহলি থাকলেও এবার নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা।

গতকাল আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে আফগানিস্তান বোলিং করে শ্রীলঙ্কাকে ১০৫ রানে গুটিয়ে দেওয়ার পর টস জেতাটাকে গুরুত্ব দিলেও রোহিত শর্মা মনে করছেন না, টস খুব একটা গুরুত্বপূর্ণ।

‘আমি মনে করি না টস খুব গুরুত্বপূর্ণ। এখানে কয়েক বছর ধরে আমরা খেলছি। হ্যা, উইকেটে কিছু ঘাস আছে এবং আমরা এটিকে কাজে লাগাতে চাই। ঋষভ পন্ত দুর্ভাগ্যবশত মিস করেছে এই ম্যাচ। আমরা দীনেশ কার্তিককে রেখেছি একাদশে। আভেশ দলের তৃতীয় পেসার।’

রোহিত টসকে গুরুত্বপূর্ণ মনে না করলেও বাবর আজম টস হেরে বলেছেন, ‘আমরা প্রথমে বল করতে চেয়েছিলাম কিন্তু সেটা আমাদের হাতে নেই। আমরা তিনজন ফাস্ট বোলার এবং দুজন স্পিনার নিয়েছি।’

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হচ্ছে পাকিস্তানের পেসার নাসিম শাহর।

পাকিস্তান: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি।

ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102