ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর উত্তরায় লরিচাপায় পুলিশ সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৫৮ বার পঠিত

রাজধানীর উত্তরায় লরিচাপায় ট্রাফিক পুলিশ সদস্য কাজী মাসুদ (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় লরিটিকে পুলিশ জব্দ করলেও চালক পালিয়েছে।

শনিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুরের টঙ্গী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টার দিকে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদের গ্রামের বাড়ি দোপাখালি,কচুয়া, বাগেরহাট। তিনি স্ত্রী এবং দুই মেয়ে নিয়ে দক্ষিণখান থানা এলাকায় বসবাস করতেন।

উত্তরা বিভাগের এডিসি (ট্রাফিক) মো. বদরুল হাসান যুগান্তরকে জানান, ট্রাফিক উত্তরা বিভাগের কনস্টেবল মাসুদ আব্দুল্লাহপুরে রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত ছিলেন। রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে কয়েকজন পথচারী ডিউটিরত সার্জেন্টকে জানায় যে, রাস্তা পারাপার হওয়ার সময় একটি ভারি যান একজন পুলিশ সদস্যকে ধাক্কা দিয়েছে। কর্তব্যরত সার্জেন্ট তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে আহত মাসুদকে উদ্ধার করে নিকটতম উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানার এসআই মনির লাশ সুরতহাল করেন। কনস্টেবল মাথায় ও বুকে আঘাত পেয়েছেন।

মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডেলটা থ্রিতে জিডি করা হয়েছে। ঘাতক গাড়ির নম্বর চট্ট মেট্রো ঢ-৮১-২৬৩৯ আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102