ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলার লালমোহনে স্বামী রেখে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৫ বার পঠিত

ভোলার লালমোহন উপজেলায় প্রেমিকের বাড়িতে নবম শ্রেণির এক ছাত্রী এসে হাজির হয়েছেন। এ সময় প্রেমিক বাড়ি থেকে পালিয়ে যান।

রোববার (২৮ আগস্ট) বিকেলে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। এর আগে শনিবার (২৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নেছার ডোবাইয়ের ছেলে পিয়াস।

জানা গেছে, পিয়াসের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে প্রেম হয় ওই ছাত্রীর। পরে তাদের মধ্যে মোবাইলে কথাবার্তা চলতে থাকে। ইতোমধ্যে ছাত্রীর বাবা-মা ঢাকায় জীবন নামের এক ছেলের সঙ্গে বাল্যবিয়ে দিয়েছেন। তবে বিয়ের পর স্বামীর বাড়িতে অবস্থান করলেও ১৭ দিনের মাথায় শনিবার (২৭ আগস্ট) বিকেলে লালমোহন উপজেলায় প্রেমিক পিয়াসের বাড়ি চলে আসে ওই ছাত্রী। এ সময় সে বাড়ি ছেড়ে পালিয়ে যায় প্রেমিক।

এদিকে ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করলে তাদের মেয়ে স্বামীর বাড়ি থেকে পালিয়ে আসায় তাকে নিতে চাইছেন না। স্বামী জীবনও তার স্ত্রী পালিয়ে প্রেমিকের বাড়িতে আসায় ফের ঘরে তুলতে অনীহা প্রকাশ করেন।

এ বিষয়ে ছাত্রী বলেন, পিয়াসের সঙ্গে আমার সম্পর্ক আছে। তবে ১৭ দিন আগে তারা বাবা-মা জোর করে তাকে বিয়ে দেন। আমি বিয়েতে রাজি ছিলাম না। বিয়ের পরও পিয়াসের সঙ্গে যোগাযোগ ও ইমোতে প্রতিদিন কথা হতো। ইমোতে পিয়াস তার বাড়ির ঠিকানা দিলে, ঢাকা থেকে একাই চলে আসি এখানে।

পিয়াসের খালাতো ভাই রাফিজ জানান, যে মেয়েটি এসেছেন। তার এখনও বিয়ের বয়স হয়নি। যদি মেয়েটির বয়স হতো ও বিয়ে না হতো তাহলে আমরা পিয়াসের সঙ্গে বিয়ের ব্যবস্থা করতাম। এখন তা আর সম্ভব না। পুলিশ ও মেয়ের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102