ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার নেক্সটফ্লিক্সে দেখা মিলল বাঁধনের (ভিডিও)

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৬০ বার পঠিত

বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের নতুন সিনেমা ‘খুফিয়া’র একটি চরিত্রের জন্য বাংলাদেশের একাধিক অভিনেত্রীর কাছে প্রস্তাব এসেছিল। কিন্তু তারা সেটা ফিরিয়ে দিয়েছেন। অবশেষে সেই সিনেমায় যুক্ত হয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমাটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

সোমবার (২৯ আগস্ট) নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয় টিজার। ৪৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে প্রথমেই হাজির হন বাঁধন। যেখানে বলিউডের নন্দিত অভিনেত্রী টাবু, আলি ফজল, আশিষ বিদ্যার্থীকে দেখা গেছে।

এর ফলে বলিউড দুনিয়াতেও অভিষেক হলো বাংলাদেশি বাঁধনের।

নেটফ্লিক্সের প্রযোজনায় অ্যাকশন-ড্রামা ‘খুফিয়া’ সিনেমাটি অমর ভূষণের ‘এসকেপ টু নোহোয়ার’ বইয়ের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা (র), ভারতের বাইরের গোয়েন্দা সংস্থা এবং ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে থাকা সত্ত্বেও একজন যুগ্ম সচিব কীভাবে অদৃশ্য হয়ে যায়, সেই গল্প তুলে ধরা হবে।

যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন।

প্রসঙ্গত, গত বছরের ২৬ সেপ্টেম্বর ‘খুফিয়া’র একটি টিজার প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় বলিউডের জনপ্রিয় অভিনেতা আলী ফজলকে। এ ছাড়া ডেসক্রিপশনে রয়েছে অভিনেত্রী টাবু ও ওয়ামিকা গাব্বির নাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102