ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেরানীগঞ্জে গ্যাসের চুলার আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৫ বার পঠিত

কেরানীগঞ্জের জিনজিরায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে লাগা আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে শিশুও রয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে ওই স্থানের মান্দাইল মন্দিরের সামনের একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), তার মেয়ে সোনিয়া আক্তার (২৬), সোনিয়ার মেয়ে মরিয়ম আক্তার (৮), বেগমের নাতি সাহাদত হোসেন (২০) ও ইয়াছিন (১২) এবং ইদুনী ওরফে পান্না বেগম (৫০)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যান সাহাদতের বন্ধু নাজমুল হাসান সাকিব। কথা হলে তিনি বলেন, আগুনে যারা দগ্ধ হয়েছেন তারা ভবনের নিচ তলায় থাকতেন। ভোরে আগুন আগুন চিৎকার শুনে আমরা ওই বাসায় ছুটে যাই। সেখানে গিয়ে ওই ছয় জনকে দগ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।

সাকিব বলেন, দগ্ধদের কাছ থেকে জানতে পেরেছি- ভোরে বেগম রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে সারা ঘরে আগুন লেগে যায়। সেই আগুনে তারা দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, নারী-শিশুসহ ছয়জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে বেগমের শরীরের ২৩ শতাংশ, ইদুনী ওরফে পান্না বেগমের ৩০ শতাংশ, সাহাদতের ৫২ শতাংশ, সোনিয়ার ২৩ শতাংশ, ইয়াছিনের ২৮ শতাংশ, ও মরিয়মের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, ইয়াছিনকে আইসিইউতে রাখা হয়েছে। আর অন্যদের হাই ডিপেনডেন্সি (এইচডিইউ) ইউনিটে রাখা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102