ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভুল অস্ত্রোপচারে নবজাতকের মৃত্যু, ভুয়া চিকিৎসক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২১ বার পঠিত
নাটোরে

নাটোরের বড়াইগ্রামে ভুল অস্ত্রোপচারে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। এছাড়াও হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) রাতে উপজেলার জোনাইল বাজারের জাহাঙ্গীর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। আটক ভুয়া চিকিৎসক আঃ করিম রোহানী বড়াইগ্রাম চকপাড়া গ্রামের বাহাজউদ্দিনের ছেলে।

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদ আলম জানান, সোমবার দুপুরে অনুমোদনহীন ওই হাসপাতালে ভুয়া চিকিৎসক উপজেলার কুসমাইল গ্রামের লিয়াকত ও মুক্তি দম্পতির অস্ত্রোপচারের মাধ্যমে একটি নবজাতক শিশু হয়। কিন্তু অস্ত্রোপচারের আধা ঘণ্টা পরেই নবজাতকটির মৃত্যু হয়। পরে রাতে তিনি আবারো আরেকটি অস্ত্রোপচার করতে লাগলে বড়াইগ্রাম থানায় খবর দিলে গোপন সংবাদের ভিত্তিতে চিকিৎসককে আটক করা হয়। পরে হাসপাতালে কাগজপত্র নবায়ন না থাকায় হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়।

আটক চিকিৎসক দীর্ঘদিন ধরেই ওই হাসপাতালে ভুয়া পরিচয়ে চিকিৎসক হয়ে অপারেশনসহ বিভিন্ন রোগের সেবা দিয়ে আসছিলেন। এছাড়া অনুমোদনহীন অবৈধ ওই হাসপাতালসহ ওই চিকিৎসকের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগসহ নানান অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় অভিযুক্ত ও ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102