ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভয় দেখিয়ে বেশিদিন টিকে থাকা যায় না: জুনায়েদ সাকি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩৬ বার পঠিত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, সরকার ভয়ের রাজত্ব তৈরি করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু সরকার এটা ভুলে গেছে ভয় দেখিয়ে বেশিদিন টিকে থাকা যায় না। বরং ভয় তৈরি করে সরকার বল প্রয়োগ করলে তখন স্পষ্ট বোঝা যায় সরকারের পায়ের তলায় মাটি নেই।

সোমবার দুপুরে গণসংহতি আন্দোলনের দুই দশক ও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ৭ বছর পূর্তি উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

জুনায়েদ সাকি বলেন, সরকার মূল্যস্ফীতিকে আরও কিভাবে বাড়িয়ে তোলা যায় এজন্য প্রতিযোগিতায় নেমেছে। দেশের দরিদ্র মানুষগুলোকে এক পর্যায় অনাহারের দিকে ঠেলে দিচ্ছে। আর সরকারের ছায়াতলে থাকা ক্ষমতাবানরা ক্ষমতা ব্যবহার করে ধনসম্পদ লুট করে টাকা বিদেশে পাচার করছে। অথচ সরকার খোঁজ নিচ্ছে না কারা এই টাকা সুইচ ব্যাংকে রাখছে। কারা পৃথিবী বিভিন্ন জায়গায় দেশের টাকা পাচার করে সম্পদ পুঞ্জীভূত করছে।

তিনি বলেন, যে দেশ প্রতিষ্ঠিত করতে লাখ লাখ মানুষকে জীবন দিতে হয়েছে। নারী ও শিশুদের নির্যাতিত হতে হয়েছে। সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্র কায়েম হলো। অথচ স্বাধীনতার
৫২ বছর পর আমাদের এই দেশে ভোটাধিকারের জন্য এখনও যুদ্ধ করতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছুই হতে পারে না।

এ সময় উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাস নাঈম বাবু, কেন্দ্রীয় সদস্য রহমান মোল্লা প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102