ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাঙ্গামাটির জুরাছড়িতে ১৪৪ ধারা জারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩০ বার পঠিত

রাঙ্গমাটিতে তিন উপজেলার পর এবার জুরাছড়ির যক্ষ্মাবাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (৩১ আগস্ট) সেকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জীতেন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার যক্ষ্মাবাজার এলাকায় বুধবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। অন্যদিকে একই স্থানে একই সময়ে সভা ও সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। এতে শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যক্ষ্মাবাজার ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

এর আগে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে কাপ্তাই, লংগদু ও সদর উপজেলায় ১৪৪ জারি করা হয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102