ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২ প্রবাসীকে যুবলীগ নেতার কোপানোর ভিডিও ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২৬ বার পঠিত
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে দুই প্রবাসীকে প্রকাশ্যে নুর উদ্দিন নামে এক যুবলীগ নেতার কোপানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দলীয় তদন্ত কমটি গঠন করেছে যুবলীগ।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে সদর (পূর্ব) উপজেলা যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু ও যুগ্ম-আহ্বায়ক আমিন উল্যাহ সবুজ তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।

কমিটিতে ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাক রাসেলকে আহ্বায়ক, বাঙ্গাখাঁ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহজাহান ভূঁইয়া ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক আবদুর রাজ্জাক রিংকুকে সদস্য করা হয়।

যুবলীগ সূত্র জানায়, ২৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই প্রবাসীকে কোপানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে জড়িত নুর উদ্দিন লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও লাহারকান্দি গ্রামের কালা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে কমিটির দায়িত্বপ্রাপ্তদের সদর (পূর্ব) উপজেলা যুবলীগের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ভুক্তভোগী কাতার প্রবাসী আফসার উদ্দিন আসিফ বলেন, ‘নুরউদ্দিন আমার মোটরসাইকেলটি কয়েকদিনের জন্য চেয়েছিল। কিন্তু মোটরসাইকেল না দেওয়ায় সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। ৩০ জুলাই দুপুরে চাঁদখালী থেকে আমার মামাতো ভাই সৌদি প্রবাসী জসিম উদ্দিনসহ লক্ষ্মীপুর শহরের দিকে আসছিলাম। পথে আমাদের মোটরসাইকেল গতিরোধ করে পেছন থেকে নুর উদ্দিন ধারালো দামা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে আমরা পালিয়ে প্রাণে রক্ষা পাই।’

বক্তব্য জানতে যুবলীগ নেতা নুর উদ্দিনের মোবাইল নম্বরে একাধিকবার কল করেও বন্ধ পাওয়া যায়। তবে লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. তফছির বলেন, ঘটনাটি কী কারণে হয়েছে তা জানা নেই। তবে দীর্ঘদিন নুর উদ্দিনের নম্বর বন্ধ আছে। জসিম তার (নুর উদ্দিন) স্ত্রীর চাচাতো ভাই।

তদন্ত কমিটির আহ্বায়ক আবদুর রাজ্জাক রাসেল বলেন, তদন্তের দায়িত্ব পেয়েছি। ঘটনাস্থল গিয়ে তদন্তের পর যথাসময়ে প্রতিবেদন উপজেলা কমিটিকে জমা দেওয়া হবে।’

৩০ জুলাই দুপুরে দাওয়াত শেষে লক্ষ্মীপুর থেকে ফেরার পথে জকসিন-যুগীরহাট সড়কে আবদুল জব্বার মার্কেটের সামনে পৌঁছলে আসিফ ও জসিমকে মোটরসাইকেল থামাতে বলেন নুর উদ্দিন। হঠাৎ পেছন থেকে দৌড়ে এসে নুর উদ্দিন ধারালো দামা দিয়ে তাদের এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে তারা পালিয়ে জীবন বাঁচান। ধারালো দামার আঘাতে দুজনেরই ডান হাতে জখম হয়। পরে এ ঘটনায় ৬ আগস্ট জসিমের বাবা বাদী হয়ে নুরউদ্দিনসহ আটজনের নামে সদর মডেল থানায় মামলা করেন। আসিফ ও জসিম লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ বাঞ্চানগর এলাকার বাসিন্দা।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102