ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তিনদিনে বন্ধ ৭০০ অবৈধ চি‌কিৎসাকেন্দ্র, জরিমানা ১১ লাখ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২৬ বার পঠিত

সারা দেশে গত তিনদিনে ৬৪৬টি অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

একইসঙ্গে এসব প্রতিষ্ঠান থেকে ১১ লাখেরও অধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা সূত্র যুগান্তর‌কে এ তথ্য জানি‌য়েছে।

সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে গত ২৯ আগস্ট থেকে সারাদেশে অভিযান শুরু হয়। সবমিলিয়ে চলমান এই অভিযানে বন্ধ হওয়া বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৬টিতে।

একইসঙ্গে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে ১১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, সবচেয়ে বেশি ১৬৯টি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে খুলনা বিভাগে। এরপর ঢাকা বিভাগে ১৫৮টি, চট্টগ্রাম বিভাগে ১৫৪টি, রাজশাহী বিভাগে ৮১টি, ময়মনসিংহ বিভাগে ১০০টি, রংপুর বিভাগে ২৪টি, বরিশাল বিভাগে ১৩টি এবং ঢাকা মহানগরে ২০টি। তবে সর্বনিম্ন একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে সিলেট বিভাগে।

এদিকে জরিমানা আদায়ে শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ, এই বিভাগে সর্বোচ্চ ৭ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এরপর খুলনা বিভাগে ২ লাখ ১৭ হাজার, ঢাকা বিভাগে এক লাখ, বরিশাল বিভাগে ২০ হাজার, রংপুর বিভাগে জরিমানা আদায় করা হয়েছে ১১ হাজার টাকা। ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা মহানগরীতেও কোনো জরিমানা আদায় করা হয়নি।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102