ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিএনসিসি ভবনের আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫ বার পঠিত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনের অষ্টম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন দমকল কর্মীরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, ৭টা ১০ মিনিটের দিকে আগুনের এ সূত্রপাত ঘটে। পরে সকাল ৯ টা ৭ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়। প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুন লাগা ভবনটিতে সিটি করপোরেশন দফতর ছাড়াও ইউনিমার্ট সুপারশপ, শেফ টেবিল রেস্টুরেন্ট রয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার রাজি আল ফারুক গণমাধ্যমকে বলেন, সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন গণমাধ্যমকে জানান, ডিএনসিসির ৮ তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রল রুম থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। সকাল আনুমানিক ৭ টা ১০ এর দিকে এ ঘটনা ঘটে। ৮-১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরপর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102