ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুকে আদালত নিয়ে মন্তব্য এসআইয়ের, ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দেয়ার নির্দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

ফেসবুকে আদালত নিয়ে মন্তব্য করায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন সিংহকে শোকজ করেছেন আদা

বুধবার বান্দরবানের আমলী আদালত-২ এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এএসএম এমরান ২৪ ঘণ্টার মধ্যে এসআইকে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, একজন ব্যক্তি কোনো এক আদালতের কোনো একটি সিদ্ধান্ত নিয়ে একটি পোস্ট দিয়েছেন। একজন ব্যক্তির মতামত থাকতেই পারে। তিনি সমালোচনা করেছেন। এটা এক প্রকার অধিকার। এই অধিকার কিছু সীমাবদ্ধতা সাপেক্ষে আইন ও সংবিধানে স্বীকৃত। সেরকম একটি পোস্টে আপনি একজন পুলিশ কর্মকর্তা হয়ে অশ্রাব্য ভাষায় একটি কমেন্ট করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

নোটিশে আরও বলা হয়, ‘সংশ্লিষ্ট পোস্টদাতা কোনো এক বিজ্ঞ আদালতের একটি ফাইনাল সিদ্ধান্তের ব্যাপারে তার মতামত তুলে ধরেছেন। সে আলোচনায় অংশ নিতে গিয়ে আপনি বিজ্ঞ আদালতের জামিন এখতিয়ার নিয়ে অশ্রাব্য, অশোভন ও অভদ্র মন্তব্য করেছেন। আপনি এদেশের সমস্ত আদালত, বিশেষ করে বাংলাদেশের, সমস্ত আমলী আদালতকে অভদ্রোচিতভাবে এবং ঔদ্ধত্যপূর্ণভাবে আক্রমণ করেছেন।

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইকবাল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের একজন এসআই আদালত নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন। আদালত ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তের কাছ থেকে লিখিত ও মৌখিক ব্যাখ্যা চেয়েছেন।

#ঢাকাটাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102