ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘২১ শতকের শেষে বাংলাদেশের জনসংখ্যা হবে ৮ কোটি ১০ লাখ’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ২১ শতকের শেষে বাংলাদেশের জনসংখ্যা ৮ কোটি ১০ লাখ হবে।

বিশ্ব বিখ্যাত ল্যানসেট গবেষণা সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এ কথা জানান।

এম এ মান্নান বলেন, একটি বিষয় বিশেষ লক্ষণীয় যে, বাংলাদেশে জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমছে। ১৯৮১ সালে এ হার ছিল ২ দশমিক ৮৪ শতাংশ, ১৯৯১ সালে ছিল ২ দশমিক ০১ শতাংশ, ২০০১ সালে ১ দশমিক ৫৮ শতাংশ, ২০১১ সালে ১ দশমিক ৪৬ শতাংশ ও সর্বশেষ ২০২২ সালে এটি কমে দাঁড়িয়েছে ১ দশমিক ২২ শতাংশে।

তিনি বলেন, আমরা দেখতে পাই বিগত ৪৮ বছরে দেশের জনসংখ্যা বৃদ্ধির গতির হার উল্লেখযোগ্যা পরিমাণে ও ক্রমান্বয়ে কমেছে। বিশ্ব বিখ্যাত ল্যানসেট গবেষণা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা এই শতকের মাঝামাঝি পর্যন্ত বেড়ে পরে আবার কমতে শুরু করবে এবং ২১ শতকের শেষে দেশের জনসংখ্যা দাঁড়াবে ৮ কোটি ১০ লাখে। অর্থাৎ বর্তমান জনসংখ্যার তুলনায় অর্ধেক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102