ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জন্মদিনেই নদীতে পড়ে নিখোঁজ ‘রাজস্ব কর্মকর্তা’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

পিরোজপুরের বেকুটিয়া ফেরীঘাট এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন সাতক্ষীরার সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি।
বৃহস্পতিবার রাত ৮টার দিতে কচা নদীতে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধারে নদীতে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ কাফি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সার্কেল ২ এর সহকারী রাজস্ব কর্মকর্তা এবং তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি সাতক্ষীরা থেকে বরিশালে মায়ের কাছে যাচ্ছিলেন।

পিরোজপুরের সহকারী রাজস্ব কর্মকর্তা বিএম আলামিন বলেন, অফিস শেষে পরিবার নিয়ে সাপ্তাহিক ছুটিতে সাতক্ষীরা থেকে বরিশালে মায়ের কাছে যাচ্ছিলেন আবদুল্লাহ হিল কাফি। বেকুটিয়া ফেরিতে ওঠে মোবাইলে কথা বলার এক ফাঁকে তিনি অসাবধানতাবশত নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ।

নিখোঁজ আবদুল্লাহ হিল কাফির মা আয়শা বেগম বলেন, আমার ছেলের আজ জন্মদিন ছিলো। তাই ও অফিস শেষে করে আমার কাছে বরিশাল আসার কথা ছিল। বিকেলে সাতক্ষীরা থেকে রওনা দিলেও সন্ধ্যার পরপরই আমার ছেলের গাড়ির ড্রাইবার আমাকে কল দিয়ে বলে আব্দুল্লাহ পানিতে পড়ে ডুবে গেছে। আমি সঙ্গে সঙ্গে পিরোজপুর বেকুটিয়া চলে ঘাটে চলে আসছি। রাত ১ একটা বেজে গেল, এখনো আমার মানিককে (ছেলে) খুজেঁ পাওয়া যায়নি।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার রফিকুল ইসলাম জানান, আবদুল্লাহ হিল কাফি নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রয়েছে। আমাদের ডুবুরি টিম বরিশাল থেকে পিরোজপুরে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। উদ্ধার কার্যক্রম শেষে বিস্তারিত বলা যাবে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা রাশেদ জানান, রাতে নদীতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিখোঁজ হয়েছেন। আমরা তাকে উদ্ধারে চেষ্টা করছি। ইতিমধ্যে বরিশালের একটি টিম যোগ দিয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কার্যক্রম অব্যাহত রয়েছে।
#ডেইলি বাংলাদেশ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102