ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সমর্থকদের ‘সরি’ বললেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭ বার পঠিত

স্নায়ুচাপের খেলায় আবার জিতেছে শ্রীলঙ্কা। বাঁচামরার ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছে তারা। এতে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে লঙ্কানরা। সেই সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় ঘটেঠে টাইগারদের।

এ ম্যাচে ১৮৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত জয়ের দৌড়ে ছিল টাইগাররা। ইনিংসে বাংলাদেশ করেছে ৪টি নো বল, সঙ্গে ৮টি ওয়াইড। অথচ শ্রীলঙ্কা নো ও ওয়াইড থেকে রানই দেয়নি কোনো। নো ও ওয়াইড থেকে শুধু অতিরিক্ত ১২টি রান দেওয়া নয়, বাংলাদেশকে করতে হয়েছে অতিরিক্ত ২ ওভারও। এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দিয়েছে।

লঙ্কানদের বিপক্ষে এমন হারের পর ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সেই সঙ্গে ভক্তদের এভাবেই পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, যে কোনো জায়গায় আমরা (সফরে) যাই, সব জায়গায় এই ধরনের সমর্থন পাই। সমর্থকদের জন্য ‘সরি’ অনুভব করতেই হয়। আমাদের ভালো-মন্দ সবসময় যেভাবে তারা আমাদের সমর্থন জোগান আশা করি তারা এভাবেই আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব তাদেরকে কিছু উপহার দিতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102