ads
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইয়াবা নিয়ে জামাই-শাশুড়িসহ একই পরিবারের ৪ জন ধরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮ বার পঠিত

বিভিন্ন কৌশলে অনেকেই পাচার করেন ইয়াবা। এবার কৌশল হিসেবে বেছে নিয়েছেন কনডম। এভাবেই কনডমে করে ১০ হাজার ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছাড়ছিলেন চারজন। তাও পর্যটকের বেশে। অভিনব এ কৌশল খাটিয়েও রেহাই মেলেনি তাদের। ধরা পড়েছেন ডিবি পুলিশের হাতে।

বৃহস্পতিবার রাতে কক্সবাজারের হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকার স্বপ্ন বিলাস আবাসিক হোটেলের ৬ তলার ৬০৩ নম্বর কক্ষ থেকে ওই চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন- ৪০ বছর বয়সী ইসমাইল হোসেন, তার স্ত্রী ফারজানা আকতার, শাশুড়ি হোসনে আরা ও শ্যালিকা ছাবিনা আকতার। তারা সবাই গাজীপুরের বাসিন্দা।

জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, সন্ধ্যায় টেকনাফ থেকে ১০ হাজার ইয়াবা সংগ্রহ করেন ওই চারজন। রাত ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু এর আগেই গোপন সংবাদের ভিত্তিতে স্বপ্ন বিলাস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কক্ষ তল্লাশি চালিয়ে কনডমে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

#ডেইলি বাংলাদেশ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102