ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪ বার পঠিত

সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ওই এলাকার ফাজিলপুর মিনা কমিউনিটি সেন্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চারখাই ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাজেদ খানের বাবা লুৎফুর রহমান ও লুৎফুরের স্ত্রী জেলি বেগম ও একই এলাকার ইউনুস মিয়া। প্রাথমিকভাবে তাদের নাম জানা গেলেও পূর্ণাঙ্গ ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিনা সেন্টারের কাছে আসা মাত্র গাড়ি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপ ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে দু’জন পুরুষ ও একজন মহিলা যাত্রী রয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত আরও এক জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহতদের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102