ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮ বার পঠিত

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার পর এ ঘটনা ঘটে।

কলেজ শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, দু’দিন ধরে কলেজ ছাত্রবাসের দক্ষিণ ব্লক ও উত্তর ব্লকের মধ্যে উত্তেজনা বিরাজমান ছিল। শনিবার রাতে দক্ষিণ ব্লকের আল আমিন শিকদারকে একা পেয়ে উত্তর ব্লকের ছাত্রলীগ কর্মীরা মারধর করে। পরবর্তীতে দুই গ্রুপ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় ইটের আঘাতে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির এক সদস্য আহত হন।

প্রত্যক্ষদর্শী সাইদ বলেন, পরশু দিনের ঘটনাকে কেন্দ্র করে আজকে সাউথ ব্লক, নর্থ ব্লকের এক জনকে পেটায়। পরবর্তীতে নর্থ ব্লক, সাউথ ব্লকের এক জনকে ধরে মারে। এরপরেই সংঘর্ষ হয়।

দক্ষিণ ব্লকের একজন ছাত্রলীগ নেতা বাংলানিউজকে বলেন, আমি পার্টি অফিসে ছিলাম। তখন এক ছোট ভাই জানাল ২০৬ এর আল আমিনকে নর্থ ব্লকের জিয়নের কর্মীরা পাইপ, রড দিয়ে মেরেছে।

কলেজ সূত্রে জানা যায়, ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশনের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রলীগের অন্য গ্রুপের হামলায় শাহরিয়ার আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে।

সূত্র আরও জানায়, বৃহস্পতিবার রাতের ওই হামলার ঘটনার পর থেকে শুক্রবার ও শনিবার ক্যাম্পাস উত্তপ্ত ছিল। সন্ধ্যার দিকে উত্তেজনা চরম আকার ধারণ করলে কলেজের নর্থ এবং সাথদার্ন হোস্টেলের ছাত্রলীগ কর্মীরা মুখোমুখি অবস্থান নেন। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও থেমে থেমে সংঘর্ষ হয়।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ক্যান্টিনের খাবার নিয়ে এক জনের ওপর হামলাকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে শুনেছি। এ ঘটনায় আজ সাউদার্ন হোস্টেলের এক শিক্ষার্থীকে নর্থ হোস্টেলের শিক্ষার্থীরা মারধর করে। পরে এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত আছে। নর্থ হোস্টেলের তত্ত্বাবধায়ক ওবায়দুল করিম এবং সাউদার্ন হোস্টেলের তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানায় ডিউটিরত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, আমরা শুনেছি ঢাকা কলেজে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে। আমাদের তদন্ত ওসি এবং অপারেশন ওসি ঘটনাস্থলে গিয়েছেন। এখনও কোনো টিম ফেরত আসেনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুলি বিনিময়ের তেমন কোনো সংবাদ পাইনি। বিস্তারিত পরে বলতে পারবো।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

#বাংলানিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102