ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাকা পেলেই সনদ দিতেন তিনি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে জাল সনদ ও সেসব তৈরির সরঞ্জামসহ সজীব কুমার দাস (২৮) নামে এক জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব।

তিনি বলেন, গেন্ডারিয়া থানাধীন ধুপখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩টি ভুয়া সার্টিফিকেট, ১ টি কম্পিউটার, ১টি কালার প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

গ্রেফতার সজীব বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করে আসছিলেন। টাকার বিনিময়ে চাহিদা মতো বিভিন্ন জাল সনদ তৈরি করে সরবরাহ করতেন তিনি।

সজীবের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এএসপি এনায়েত কবীর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102