ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকার খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত
Prime Minister Sheikh Hasina,

বৈশ্বিক সংকট বিবেচনায় রেখে সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (সেপ্টেম্বর ০৩) সন্ধ্যায় গণভবনে ভ্যাটিকান সিটির বিদায়ী রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি, পাপাল নানসিও’র সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

সরকার দরিদ্র গৃহহীন মানুষের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ও আশ্রয় নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে সারা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ঢাকায় সফলভাবে মেয়াদ সম্পন্ন করার জন্য বিদায়ী হলি সি ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি কূটনৈতিক কোরের ডিন হিসেবে দায়িত্ব পালনে দক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ হোলি সি’র সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। হোলি সি সামাজিক-সাংস্কৃতিক জীবনে গভীর অবদান রেখেছে এমন অনেক খ্রিস্টান মিশনারীর নিবেদিত কাজকে মূল্য দেয়।

এ সময় শেখ হাসিনা ২০২০ সালে কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার ঠিক আগে ভ্যাটিকান সফরের কথা স্মরণ করেন।

বিদায়ী রাষ্ট্রদূত পাপাল নানসিও প্রধানমন্ত্রীকে বলেন, তিনি ব্যাপকভাবে বাংলাদেশ সফর করেছেন এবং দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন দেখে বিস্মিত হয়েছেন।

তিনি বাংলাদেশের চার্চগুলোর বিশেষ যত্ন ও সুরক্ষা দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাদের অনেক কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থাকায় তাদের লক্ষ্য হলো মানুষের কল্যাণ, বিশেষ করে শিক্ষার উন্নয়ন উল্লেখ করে রাষ্ট্র্রদূত বলেন, শিক্ষা হল মূল ক্ষেত্র যা আমরা উন্নয়ন করতে চাই।

রাষ্ট্রদূত বলেন, তারা গাজীপুরে ৩০০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করছেন যেখানে সাধারণ মানুষ কম খরচে মানসম্মত চিকিৎসা পাবেন এবং ২০২৩ সালের জুলাই মাসে হাসপাতালটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

পাপাল নানসিও প্রধানমন্ত্রীকে হাসপাতাল উদ্বোধনের আমন্ত্রণ জানান এবং এ বিষয়ে তার কাছে একটি চিঠি হস্তান্তর করেন।

রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বলেন, তিনি বাংলাদেশে তার সময় উপভোগ করেছেন।

এসময় প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102