ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি, ৫ ফিলিস্তিনির ফাঁসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪ বার পঠিত

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে পাঁচ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করেছে গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাস। গত পাঁচ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো মৃত্যুদণ্ডের রায় কার্যকর করল হামাস।
রোববার (৪ সেপ্টেম্বর) এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

এক বিবৃতিতে হামাস বলেছে, রোববার সকালের দিকে দখলদারদের (ইসরায়েল) পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত দু’জন এবং ফৌজদারি মামলায় অন্য তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ডের আগে তাদের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছিল।

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুদণ্ড কার্যকর করা পাঁচ ফিলিস্তিনের নামের আদ্যক্ষর এবং জন্ম সাল প্রকাশ করেছে। তবে তাদের পূর্ণাঙ্গ নাম প্রকাশ করা হয়নি।

এতে বলা হয়েছে, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে দু’জন ইসরায়েলের পক্ষে সরাসরি গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত ছিলেন। এই দুজনের জন্ম ১৯৭৮ এবং ১৯৬৮ সালে। তারা দু’জনই ফিলিস্তিনি।

বিবৃতিতে হামাস বলেছে, গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত দুজনের মধ্যে ১৯৬৮ সালে যার জন্ম, তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিসের বাসিন্দা। তিনি ১৯৯১ সালে ইসরায়েলকে ‘প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের তথ্য, তাদের বাসস্থান… এবং রকেট লঞ্চপ্যাডের অবস্থান’ সম্পর্কে তথ্য সরবরাহের দায়ী দোষী সাব্যস্ত হয়েছিলেন।

দ্বিতীয় জন ২০০১ সালে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহ করার জন্য গ্রেফতার হয়েছিলেন। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু নির্ধারণ এবং হত্যা করতো ইসরায়েলি বাহিনী।

এছাড়া অন্য তিনজন খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন বলে বিবৃতিতে জানিয়েছে হামাস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102