ads
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেন্দ্রীয় শহিদ মিনারে গাজী মাজহারুলের মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬ বার পঠিত

বহু কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হয়েছে।

বেলা ১১টায় লাশ শহিদ মিনারে নেওয়া হয়। মাজহারুলের ছেলে সারফরাজ আনোয়ার উপল রোববারই জানিয়েছিলেন, শহিদ মিনারে এই মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। সেই সঙ্গে সংস্কৃতি অঙ্গন ও সাধারণ মানুষেরা শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর গীতিকবির মরদেহ নেওয়া হবে বিএফডিসিতে। সেখানে বাদ জোহর অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। সেই সঙ্গে সিনেমা সংশ্লিষ্টরা তাকে শ্রদ্ধা জানাবেন।

বাদ আসর গুলশানের আজাদ মসজিদে রাখা হবে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ। সেখানে হবে দ্বিতীয় জানাজা। এরপর বনানী কবরস্থানে মা খোদেজা বেগমের কবরে তাকে দাফন করা হবে।

গাজী মাজহারুল আনোয়ারের দুই সন্তান। উপল ও দিঠি। এরমধ্যে মেয়ে দিঠি আনোয়ার দেশে নেই। তার জন্যই অপেক্ষা করা হচ্ছিল। খবর পেয়ে রোববারই তিনি যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছেন।

গাজী মাজহার সুর আর শব্দের দ্যোতনায় তিনি মোহমুগ্ধ করে রেখেছিলেন কয়েক প্রজন্মের মানুষকে। মুক্তির সংগ্রামে দেখিয়েছিলেন পথ। রোববার তিনি চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি…রাজিউন)। কিন্তু তার সৃষ্টি ‘জয় বাংলা, বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে’-বহুকাল ভেসে রবে সুরেরও গগনে, হৃদয়ের গহিনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102