ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে হামলার ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতাসহ পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের কোতোয়ালি থানার এসআই মাসুদ ফকির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফসহ জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈছা, যুগ্ম আহ্বায়ক আজম খান, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা মহিলা দলের সভাপতি নাজরিন রহমান, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ভিপি ইউসুফ, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথিল, মামুনুর রশীদ মামুন বিএনপি ও সহযোগী সংগঠনের প্রথম সারির ৩২ জনের নামোল্লেখসহ আরও চার থেকে পাঁচশ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা করে চার-পাঁচজন পুলিশ সদস্যকে আহত করা, পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের কোর্ট চত্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের হামলায় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের কমপক্ষে ২৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন বলে বিএনপি নেতারা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শহিদুল ইসলাম বাবুলকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অনেকেই এখন হাসপাতালে ও বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর আদালত চত্বরের সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট ছুঁড়ে মারেন। এতে চার-পাঁচজন পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশের একটি গাড়ির কাঁচ ভাঙা হয়। পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ায় এ মামলা করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, রোববার বিকেলে পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার ভিডিও ফুটেজ দেখে যাদের শনাক্ত করা গেছে, মামলায় তাদের আসামি করা হয়েছে। ভিডিওতে যাদের চেনা সম্ভব হয়নি, তাদের পরিচয় খোঁজা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102