ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পালানোর সময় সূবর্ণচরে ৩ রোহিঙ্গা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪ বার পঠিত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সূবর্ণচর উপজেলায় তিন রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দালালের মাধ্যমে ভাসানচর থেকে কক্সবাজারের টেকনাফ যাওয়ার জন্য বের হয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।

সোমবার (০৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৬৩ নম্বর ক্লাস্টারের জয়নাল হোসেন (২৪), মো. জুবায়ের (২৩) ও জোহরা খাতুন (১৫)।

চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানান, সোমবার রাতে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এক কিশোরী ও দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পরে স্থানীয়রা তাদের আটক করে নিশ্চিত হন যে তারা সবাই রোহিঙ্গা। তারা কক্সবাজারের টেকনাফ যাওয়ার উদ্দেশে দালালের মাধ্যমে ট্রলারে করে হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে এসেছেন। পরে চরজব্বর থানায় খবর দিলে একই দিন রাত ১২টার দিকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102