ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বাবাকেই হত্যা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩ বার পঠিত

সাদুল্লাপুর উপজেলায় মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বাবাকেই হত্যা করেন জাহিদুল ইসলাম ওরফে জাহেদুল (৩৪)। এতে তাকে সহযোগিতা করেন তিনজন।

নিহতের নাম সেকেন্দার আলী।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এ তদন্তে সেকেন্দার আলী হত্যাকাণ্ডের এসব তথ্য উঠে আসে। জাহেদুল ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- সাদুল্লাপুর উপজেলার বৈষ্ণবদাস গ্রামের বাসিন্দা আব্দুল মোন্নাফ (৫২) ও আব্দুল আজিজ (৪৫) ও জামাত আলী।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা পিবিআই’র পুলিশ সুপার এ আর এম আলিফ। তিনি বলেন, উপজেলার বৈষ্ণবদাস গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ পাঁচ প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করেন জাহিদুল। সে সময় তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যার হুমকিরও অভিযোগ করেন।

২০১৮ সালের ৪ মে সকালে বাদী জাহিদুল ইসলামের বাবা মো. সেকেন্দার আলী বাদশা বাড়ির পাশে খুন হন। পরবর্তীতে পিবিআই তদন্ত করে জানতে পারে এ ঘটনার সঙ্গে তার প্রতিবেশী নয় বরং নিজের ছেলে জাহেদুল ও একই এলাকার জামাত আলী, আব্দুল মান্নাফ ও আব্দুল আজিজ জড়িত। পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে গ্রেফতার জামাত আলী চলতি বছরের ৪ সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ সুপার বলেন, ছেলের পরিকল্পনা অনুযায়ী সেকেন্দার আলী বাদশাকে একটি বাঁশঝাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। এ সময় তিনি জ্ঞান হারান। তাকে মৃত ভেবে আসামিরা চলে যায়। পরে কৌতুহলবশত বাঁশঝাড়ে ফিরে গিয়ে বাদশাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। অপর এক স্থানীয় এ সময় তাদের দেখতে পেলে বাবাকে ঘরে নিয়ে যান জাহেদুল। পরে অবশ্য তার মৃত্যু হয়। এ ঘটনায় জাহেদুল প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা করেছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102