ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪ বার পঠিত

শরীয়তপুরের নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মামুন খানকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মামুন নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার আবুল ছালাম খানের ছেলে।

স্বজনদের দাবি, এলাকায় মাদক নিয়ে প্রতিবাদ করতেন মামুন। এই কারণেই স্থানীয় সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।

নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হাতুড়ি, রড, হকিষ্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে মামুনের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় মামুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। শরীয়তপুর সদর হাসপাতালে আনা হলে রাত ৯টার দিকে মামুনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে নিহত মামুনের স্ত্রী তানিয়া আক্তার বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে মাদক বিক্রি আর অন্যায়ের প্রতিবাদ করায় আমার স্বামীকে ওরা (সন্ত্রাসীরা) হত্যা করেছে। আমার ১০ বছরের ছেলে আর ৯ মাসের মেয়েকে নিয়ে আমি কোথায় যাবো? আমি অপরাধীদের ফাঁসি চাই।

এ ব্যাপারে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102