ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে জালনোটসহ ৪ জন আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

সিরাজগঞ্জে চৌহালী উপজেলার এনায়েতপুরে ৭০ হাজার টাকার জালনোটসহ চার জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনায়েতপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাজীপুর জেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আব্দুস সামাদ খাঁনের ছেলে নজরুল ইসলাম (৩৫), কুড়িগ্রাম জেলার পাইকানদারি পাড়া গ্রামের শারাফাত আলীর ছেলে নাজির (২৭), কিশোরগঞ্জ জেলার হাতরা পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে বাদল (২৬) ও একই জেলার চারিতলা পশ্চিম পাড়া গ্রামের শামচুল হকের ছেলে মাসুদ (২৮)।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার জনকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ৭০ হাজার টাকার জালনোট জব্দ করা হয়। এরমধ্যে ৫৫টি ১ হাজার টাকার ও ৩০টি ৫শ টাকার নোট ছিল। নোটগুলো মেশিন দিয়ে শনাক্ত করা হয়েছে।

ওসি বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102