ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমার বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলেও, আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলেও বাংলাদেশ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘রাখাইনে নিরাপত্তা এবং স্থিতিশীলতা, ইন্দো প্যাসিফিক রাষ্ট্রগুলোর ওপরে প্রভাব’ শিরোনামে গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলাম। কিন্তু তারা দিন দিন আমাদের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। সম্প্রতি মিয়ানমার রাখাইনে যে অভিযান পরিচালনা করছে, তাতে বারবার তারা আমাদের সীমান্তে মর্টার শেল ফেলেছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আমরা খুবই ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরাও ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিষয়টি আমরা রাষ্ট্রীয়ভাবে দেখছি। আমরা বিশ্ব সম্প্রদায়কে অনুরোধ করেছি, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ তাদের এই নিয়ম লঙ্ঘনের বিষয়টি শক্তভাবে দেখার জন্য। কারণ এটার জন্য শুধু আমরা না, সবাই ভুগছে।

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আমরা বর্তমান অবস্থা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছি। কিন্তু এটাকে সামনে এনে প্রত্যাবাসনের মূল দাবি ভুলে গেলে হবে না। সেটার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে থাকবে বলে আমরা বিশ্বাস করি।

ইন্দো প্যাসিফিক দেশগুলো বিশেষ করে চীনের শক্ত অবস্থান কামনা করে সচিব বলেন, আশা জানানোর পাশাপাশি আইপিএস রাষ্ট্রগুলো তাদের দায়িত্ব ভুলে যাবে না।

বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্সের (বিসিআইপিএ) আয়োজনে গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. নাঈম আশফাক চৌধুরী। যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়ার হাইকমিশনার, জাপানের রাষ্ট্রদূতসহ অনেকেই অংশ নেন। আলোচনা পরিচালনা করেন বিসিআইপিএর নির্বাহী পরিচালক অধ্যাপক সাহাব আনাম খান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102