ads
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেরানীগঞ্জে স্বর্ণ ডাকাতির ঘটনায় কনস্টেবল গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫ বার পঠিত

কেরানীগঞ্জের জিনজিরা থেকে স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মুন্সি কামরুজ্জামানকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশীদ।

জানা গেছে, গত ৯ আগস্ট মানিকগঞ্জের সিংগাইরের এক ব্যবসায়ী ৯৬ ভরি স্বর্ণ নিয়ে কেরানীগঞ্জের জিনজিরা হয়ে রাজধানীর তাঁতীবাজার যাচ্ছিলেন। ওই ব্যবসায়ী জিনজিরা এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে তাকে আটক করে কনস্টেবল কামরুজ্জামানসহ কয়েকজন। পরে তাকে নির্জন জায়গায় নিয়ে তার সঙ্গে থাকা স্বর্ণ লুটে নেয়। এ ঘটনায় মামলা হলে তদন্ত করতে গিয়ে পুলিশ কনস্টেবল কামরুজ্জামানের সম্পৃক্ততা পায়, এ কারণে তাকে গ্রেফতার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশীদ জানান, কনস্টেবল কামরুজ্জামানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

#বাংলানিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102